|

Advertisement
×

সপ্তাহজুড়ে লোকসানে ১৯ খাতের বিনিয়োগকারীরা

শুক্রবার, ১৪ জুন ২০২৪   প্রিন্ট   ১৯০ বার পঠিত

সপ্তাহজুড়ে লোকসানে ১৯ খাতের বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৯ খাতে । এর ফলে এই ১৯ খাতের লোকসানে রয়েছে বিনিয়োগকারীরা। একই সময়ে দর বেড়েছে বিবিধ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। বিদায়ী সপ্তাহে এ খাতে দর কমেছে ১০.৭০ শতাংশ। ৮.২০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাগজ ও প্রকাশনা খাত। একই সময়ে ৬.০০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সিরামিক খাত।

লোকসান হওয়া অন্য ১৬ খাতের মধ্যে- লাইফ ইন্স্যুরেন্স খাতে ৫.৫০ শতাংশ সেবা ও আবাসন খাতে ৫.০০ শতাংশ, প্রকৌশল খাতে ৪.৯০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৪.৮০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ৪.৮০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.৮০ শতাংশ, আর্থিক খাতে ৪.৪০ শতাংশ, বস্ত্র খাতে ৪.১০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩.৭০ শতাংশ, সিমেন্ট খাতে ২.৮০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৬০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ২.৪০ শতাংশ, চামড়া খাতে ১.৮০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৬০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৬০ শতাংশ এবং ব্যাংক খাতে ০.০১ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com