|

Advertisement
×

স্বাধীন পরিচালকের শেয়ার লেনদেনের অভিযোগ তদন্ত কমিটি গঠন

মঙ্গলবার, ১৮ জুন ২০২৪   প্রিন্ট   ২৪৫ বার পঠিত

স্বাধীন পরিচালকের শেয়ার লেনদেনের অভিযোগ তদন্ত কমিটি গঠন

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন স্বাধীন পরিচালকের শেয়ার লেনদেনের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত বুধবার (১২ জুন) ডিএসইর বোর্ড সভায় সিদ্ধান্ত অনুযায়ী তদন্ত কমিটি সাত কর্মদিবসের মধ্যে অভিযোগ তদন্ত করে বোর্ডে প্রতিবেদন জমা দেবে।

তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে মানবাধিকার কমিশনের সদস্য ও ডিএসইর পরিচালক কাউসার আহমদকে। কমিটির অপর দুই সদস্য হলেন সংস্থাটির পরিচালক রুবাবা দৌলা ও শরীফ আনোয়ার হোসেন।

সম্প্রতি দেশের প্রথম শ্রেণির একটি গণমাধ্যমে ডিএসই পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে শেয়ার লেনদেন সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তালিকাভুক্ত বিভিন্ন কারসাজির কোম্পানির শেয়ারে তিনি ১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছেন। যা ডিএসইর পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসাবে নিয়মের ব্যত্যয়।

এর প্রেক্ষিতে ওই পরিচালক শেয়ার ব্যবসায়ে কোনো নিয়মের ব্যত্যয় কিংবা কোনো ধরনের অনিয়ম করেছেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ডিএসই।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com