অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ প্রিন্ট ২২০ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৯ টাকা ৭৮ পয়সা।
৩১ ডিসেম্বর,২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১১৪ টাকা ৪২ পয়সা।
বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরবর্তিতে জানানো হবে। এজিএম সংক্রান্ত জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ আগস্ট।
Posted ১২:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন