অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ প্রিন্ট ১৯৩ বার পঠিত
নাম সংশোধন করা হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি)। কোম্পানি আইন অনুসারে এখন থেকে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপি) নামে কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
কোম্পানিটির সচিব মো. জাহাঙ্গীর আজাদের জারি করা এক নির্দেশনায় বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ১৯৯৬ সালে নিবন্ধনের পর থেকে এই
নামে পরিচালিত হচ্ছে। কোম্পানি আইন ১৯৯৪-এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত কোম্পানি (দ্বিতীয় সংশোধন) আইন ২০২০ এর ধারা ১১ (ক) এর বিধান অনুসারে বাংলাদেশে নিবন্ধিত সীমিতদায় পাবলিক কোম্পানির নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা পিএলসি লিখার নির্দেশনা রয়েছে।
এই নির্দেশনার আলোকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কোম্পানির নাম পরিবর্তন করে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি করা হয়েছে।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন