|

Advertisement
×

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

শুক্রবার, ১২ জুলাই ২০২৪   প্রিন্ট   ২৪৭ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

বিদায়ী সপ্তাহে (০৭ – ১১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, লাভেলো আইস্ক্রিম, বিচ হ্যাচারি, রিলায়েন্স ওয়ান, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, যমুনা অয়েল এব এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ১৫৯ কোটি ৭৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ন্যাশনাল ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ৪৮ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬ টাকা ৫০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৮৩ টাকা ১০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ ব্যাংক এশিয়ার ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৭ টাকা ৯০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- লাভেলো আইস্ক্রিমের ১৪ কোটি ৫২ লাখ টাকা, বিচ হ্যাচারির ১৩ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৬ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬ কোটি ৬৬ লাখ টাকা, যমুনা অয়েলের ৬ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৬ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জুলাই ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com