অনলাইন ডেস্ক
রবিবার, ১৪ জুলাই ২০২৪ প্রিন্ট ২০৯ বার পঠিত
আজ ১৪ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ফার কেমিক্যালের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা বা ৯.৭৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর বেড়েছে ২৩ টাকা ৯০ পয়সা বা ৮.৭৩ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৯৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ১ টাকা ৫০ পয়সা বা ৮.১৫ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমান কটন। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলো আইস্ক্রিমের ৭.২১শতাংশ, জেমিনি সি ফুডসের ৭.০৪ শতাংশ, আমান ফিডের ৬.৯৪ শতাংশ, এডভেন্ট ফার্মার ৬.৫৬ শতাংশ, সোনালী আঁশের ৫.৮০ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৪৮ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৬৮ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:১৮ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন