অনলাইন ডেস্ক
সোমবার, ১৫ জুলাই ২০২৪ প্রিন্ট ৩৫২ বার পঠিত
আজ ১৫ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজ ডিএসইতে কোম্পানিটির ৫৭ কোটি ২৩ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৬৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা সি পার্ল হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
১৮ কোটি ২১ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইস্ক্রিম।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন ব্যাংকের ১৭ কোটি ৩১ লাখ ৪২ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ১৬ কোটি ৪৭ লাখ ৩৫ হাজার টাকা, সালভো কেমিক্যালের ১৬ কোটি ২১ লাখ ৪১ হাজার টাকা, গ্লোবাল হেভিকেমিক্যালের ১৫ কোটি ৮৯ লাখ ১১ হাজার টাকা, বিচ হ্যাচারির ১৪ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার টাকা, সোনালী পেপারের ১৪ কোটি ৭০ লাখ ৩২ হাজার টাকা এবং জেমিনি সি ফুডসের ১১ কোটি ৬২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:০১ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com