অনলাইন ডেস্ক
রবিবার, ২৮ জুলাই ২০২৪ প্রিন্ট ৩৯৯ বার পঠিত
আজ ২৮ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে টেকনো ড্রাগসের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৮২ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫১ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৭০ পয়সা বা ৯.৭২ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক পিএলসি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৯.৬৩ শতাংশ, এনআরবি ব্যাংকের ৮.৫৯ শতাংশ, অগ্নী সিস্টেমসের ৮.৩৫ শতাংশ, লিন্ডে বিডির ৭.৪৫ শতাংশ, এসকে ট্রিমসের ৭.৪৪ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৭.২৪ শতাংশ এবং ইনফরমেশন সার্ভিসেসের ৪.৯৭ শতাংশ দর বেড়েছে।
Posted ০৫:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন