|

Advertisement
×

সূচকের পতনে লেনদেন কমেছে

সোমবার, ২৯ জুলাই ২০২৪   প্রিন্ট   ২৬৭ বার পঠিত

সূচকের পতনে লেনদেন কমেছে

আজও ২৯ জুলাই সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু বেলা ১১টার পর থেকে টানা দরপতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৯ শতাংশ বা ৫৩.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩০.২৪ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৬.৪১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০২.৭৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭ টির, কমেছে ৩৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬.৮৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৪ কোটি ৩৯ লাখ ৮২ হাজার ৮৫৩ টি শেয়ার ১ লক্ষ ১৯ হাজার ৬৭৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৫০ কোটি ১৮ লাখ ২৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৫ শতাংশ বা ২৯.৯২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩৮৩.৭২ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৭৭.৭১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.৫১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯২১.২৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৮৮ টির, কমেছিল ২৬১ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ২২.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

গত কার্যদিবসে ডিএসইতে ১৮ কোটি ৫০ লাখ ৪২ হাজার ৯ টি শেয়ার ১ লক্ষ ২৯ হাজার ৭৭ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৮৮ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৮ কোটি ২০ লাখ ৪৭ হাজার টাকা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com