অনলাইন ডেস্ক
রবিবার, ০৪ আগস্ট ২০২৪ প্রিন্ট ৪০৭ বার পঠিত
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৪ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড। কোম্পানিটির আজ ৪৮ কোটি ৬২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার টাকার।
৬ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এক্সপ্রেস ইন্সুরেন্স, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, টেকনো ড্রাগস, বেক্সিমকো, মিডল্যান্ড ব্যাংক এবং শামপুর সুগার মিলস লিমিটেড লিমিটেড।
Posted ০৭:১২ অপরাহ্ণ | রবিবার, ০৪ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন