অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪ প্রিন্ট ২০৪ বার পঠিত
রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড রুলস-২০২৪’ গেজেট আকারে প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। শেয়ারবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচন এবং আবাসন খাতে অর্থায়নের সুযোগ সৃষ্টি করতে এই গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে গত ১৬ জুলাই ‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড রুলস-২০২৪’ গেজেট আকারে প্রকাশিত হয়।
এর ফলে দেশের শেয়ারবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও আবাসন খাতে তারল্য প্রবাহ বাড়বে।
এর আগে গত ৩১ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড) বিধিমালা, ২০২৪ নতুন বিধিমালাটি অনুমোদন করা হয়।
এরপর বিএসইসি জানিয়েছিল, শেয়ারবাজারের মাধ্যমে রিয়েল এস্টেট সেক্টরে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড অনুমোদন করা হয়েছে।
Posted ১২:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন