অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪ প্রিন্ট ১৬১ বার পঠিত
আজ ০৭ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির মোট ২০ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- গ্রামীণফোন, প্রগতি লাইফ ইন্সুরেন্স, শাহজিবাজার পাওয়ার, ব্রাক ব্যাংক এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৪ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৪৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৩১ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রাক ব্যাংকের ১ কোটি ২৩ লাখ ৪৫ হাজার এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১ কোটি ১৯ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com