Ad
x

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪   প্রিন্ট   ২৪২ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

বিদায়ী সপ্তাহে (০৪-০৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল টি কোম্পানি, ইউনিলিভার কনুজমার, গ্রামীন ফোন, রেনেটা, তমিজউদ্দিন টেক্সটাইল, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন এবং শাইনপুকুর সিরামিকস।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৯৬ কোটি ৯২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ৩৩ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪৬ টাকা ৯০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল টি কোম্পানির ২০ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩০৮ টাকা।

তৃতীয় সর্বোচ্চ ইউনিলিভার কনজুমারের ৯ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২ হাজার ৯৮৬ টাকা ৯০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- গ্রামীন ফোনের ৯ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা, রেনেটার ৭ কোটি ৩৫ লাখ টাকা, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা এবং শাইনপুকুর সিরামিকসের ২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৬:২২ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com