|

Advertisement
×

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

রবিবার, ২৫ আগস্ট ২০২৪   প্রিন্ট   ২০০ বার পঠিত

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

অর্ধ বার্ষিক কুপন রেট তথা সুদের হার ঘোষণা করা হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের বন্ডের। ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে।

আজ রোববার (২৫ আগস্ট) বিকালে ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি ২০২৪ সালের ০১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের (২০২৫) ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন আলোচিত বন্ডের ইউনিটধারীরা।

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের আকার ৪০০ কোটি টাকা। এর ইউনিট সংখ্যা ৪ হাজার। প্রতিটি ইউনিট/লটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। গত ২০২২ সালের ২০ জুন শেয়ারবাজারে বন্ডটির লেনদেন শুরু হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com