|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএটিবিসি

শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪   প্রিন্ট   ২২৯ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএটিবিসি

বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে বিএটিবিসির।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৭৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৮.৭৮ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪১৯ টাকা ৭০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪৯ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৭১ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২০১ টাকা ১০ পয়সা।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- গ্রামীণ ফোন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩৭ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩৩ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৪৪ টাকা।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রেনেটার ১৩০ কোটি ৫৬ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১১৫ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা, এমজেএলবিডির ১০২ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৮৫ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৭৮ কোটি ৩৪ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ৫৩ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা এবং যমুনা ব্যাংকের ৫১ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:২২ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com