অনলাইন ডেস্ক
রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ২২৮ বার পঠিত
রেকর্ড ডেটের আগের আগামীকাল ও ০৩ সেপ্টেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান ২টি হলো- লঙ্কাবাংলা ফাইন্যান্স এবং ক্যাপিটেক গ্রোথ ফান্ড। রেকর্ড ডেটের কারণে আগামী ০৪ সেপ্টেম্বর এই দুই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আলোচ্য হিসাব বছরে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২১ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
এদিকে, ক্যাপিটেক গ্রোথ ফান্ড সমাপ্ত অর্থবছরের নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
Posted ০২:২১ অপরাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন