|

Advertisement
×

ওয়ালটনের ডিভিডেন্ড ঘোষণা

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৬৫ বার পঠিত

ওয়ালটনের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ৩৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং উদ্যোক্তা ও পরিচালকদের ২০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ৪৪ টাকা ৭৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২৫ টাকা ৮৪ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৭৯ টাকা ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ৫৬ টাকা ৯৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১১১ টাকা ৮৪ পয়সা।

কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর। আর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ অক্টোবর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com