|

Advertisement
×

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৩৯ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

বিদায়ী সপ্তাহে (০১-০৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- লাভেলো আইস্ক্রিম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, তমিজউদ্দিন টেক্সটাইল, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টি কোম্পানি, ব্র্যাক ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং আইএফআইসি ব্যাংক।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ১০৪ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে লাভেলো আইস্ক্রিমের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮৭ টাকা ৯০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৯৪ টাকা ৯০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৮ টাকা ৬০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- তমিজউদ্দিন টেক্সটাইলের ১১ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৯ কোটি ৮১ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা, ন্যাশনাল টি কোম্পানির ৮ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা এবং আইএফআইসি ব্যাংকের ৫ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com