অনলাইন ডেস্ক
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ৩৫২ বার পঠিত
আজ ১৫ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪০ পয়সা বা ৯.৩০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টি কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ৪২ টাকা ৬০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৪৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৩০ পয়সা বা ৬.৯৭ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪ টাকায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এমবি ফার্মার ৬.৪১ শতাংশ, কহিনুর কেমিক্যালের ৫.৪০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪.৫৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৪.৫৪ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৩৪ শতাংশ, এপোলো ইস্পাতের ৪.২৫ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইলের ৪.০০ শতাংশ দর কমেছে।
Posted ০৪:৩০ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন