|

Advertisement
×

সপ্তাহজুড়ে ১০ খাতে মুনাফায় বিনিয়োগকারীরা

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৭৩ বার পঠিত

সপ্তাহজুড়ে ১০ খাতে মুনাফায় বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (১৫-১৯ সেপ্টেম্বর) শেয়ারবাজারের ১০ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে । এর ফলে এই ১০ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৯ খাতে এবং একটি খাতে অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে পাট খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৮.৬০ শতাংশ। ৪.৯০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাত। একই সময়ে ৩.৮০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ভ্রমণ ও অবকাশ খাত।

সাপ্তাহিক রিটার্নে অন্য ৭ খাতের মধ্যে- টেলিকমিউনিকেশন খাতে ৩.৪০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ২.১০ শতাংশ, আর্থিক খাতে ১.২০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.১০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ০.৭০ শতাংশ, ব্যাংক খাতে ০.৪০ শতাংশ এবং জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৪০ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:১২ অপরাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com