নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ৩৬৪ বার পঠিত
দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ১৫৩তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।
এতে কোম্পানির চেয়ারম্যান রোকেয়া কাদের এবং ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে আমিনুর রহমানকে। রোকেয়া কাদের একজন প্রখ্যাত শিল্পপতি ও ব্যবসায়ী এবং সফল নারী উদ্যোক্তা। তিনি দেশ গ্রুপ অব কোম্পানির চেয়ারপারসন এবং দেশ গার্মেন্টস লিমিটেড, জেঙ্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং টুটেলার অয়েল সার্ভিসেস কো. (প্রাইভেট) লিমিটেড এবং দেশ এজেন্সি লিমিটেডের চেয়ারপার্সন। তিনি এই কোম্পানির নামকরণে অবদান রেখেছিলেন এবং তার ব্র্যান্ড নাম ‘দেশ’ অনুসারে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামকরণ করা হয়।
আমিনুর রহমান একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি সিএসএল আইটি, নিরিখা সফটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া তিনি এফসিটিবি টেকনোলজি লিমিটেডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সারিনকো লিমিটেড এবং আর্থ ইঞ্জিনিয়ারিং’র পরিচালক। তিনি চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংঘ, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতালের আজীবন সদস্য, ফোনিক্স অ্যামিটি গ্লোবাল সাইবার লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও আজীবন সদস্য।
Posted ০৭:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com