অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ৩২২ বার পঠিত
শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৪২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ৮৮ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৮৮ টাকা ৫১ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ৬ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ১৩ পয়সা।
ঘোষণাকৃত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ অক্টোবর।
Posted ০৪:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com