|

Advertisement
×

৬ ফান্ডের ইউনিট লেনদেন স্থগিত

বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২২৮ বার পঠিত

৬ ফান্ডের ইউনিট লেনদেন স্থগিত

রেকর্ড ডেটের কারণে ৬ অক্টোবর ৬ ফান্ডের ইউনিট লেনদেন স্থগিত থাকবে। ফান্ডগুলো হলোঃ ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন ২০২৪ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ইউনিহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এসব ফান্ড।

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড : ৩০ জুন, ২০২৪ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯১ পয়সা। আগের বছর একই সময়ে ২০ পয়সা লোকসান ছিল। সমাপ্ত বছর শেষে ফান্ডটির বাজার মূল্যে এনএভি ছিল ৮ টাকা ১৬ পয়সা।

ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড : ৩০ জুন, ২০২৪ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে ১১ পয়সা লোকসান ছিল। সমাপ্ত বছর শেষে ফান্ডটির বাজার মূল্যে এনএভি ছিল ৮ টাকা ৩২ পয়সা।

ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড : ৩০ জুন, ২০২৪ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ৩২ পয়সা লোকসান ছিল। সমাপ্ত বছর শেষে ফান্ডটির বাজার মূল্যে এনএভি ছিল ৭ টাকা ৫৪ পয়সা।

আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড : ৩০ জুন, ২০২৪ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে ২২ পয়সা লোকসান ছিল। সমাপ্ত বছর শেষে ফান্ডটির বাজার মূল্যে এনএভি ছিল ৮ টাকা ১৯ পয়সা।

ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড : ৩০ জুন, ২০২৪ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে ১০ পয়সা লোকসান ছিল। সমাপ্ত বছর শেষে ফান্ডটির বাজার মূল্যে এনএভি ছিল ৮ টাকা ১৬ পয়সা।

ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড : ৩০ জুন, ২০২৪ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে ২৯ পয়সা লোকসান ছিল। সমাপ্ত বছর শেষে ফান্ডটির বাজার মূল্যে এনএভি ছিল ৭ টাকা ৮৮ পয়সা।

Facebook Comments Box

Posted ০২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com