|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে লিন্ডে বিডি

শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ৩৯২ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে লিন্ডে বিডি

বিদায়ী সপ্তাহে (২৯ সেপ্টেম্বর -০৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে লিন্ডে বিডির। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২৪.২৯ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১ হাজার ৩৩৩ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩২৩ টাকা ৬০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কাট্টলি টেক্সটাইলের শেয়ার দর কমেছে ২২.৩০ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৩ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ১০ পয়সা।

১৮.৬০ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৫ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২১ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা ৮০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বে-লিজিংয়ের ১৮.৪৮ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১৭.৯৫ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ১৭.৯২ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ১৭.৭৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১৭.৩৯ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ১৭.১২ শতাংশ এবং ফরচুন সুজের ১৬.৬৭ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com