অনলাইন ডেস্ক
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ প্রিন্ট ২৪৪ বার পঠিত
কর্পোরেট সুশাসনের জন্য একাদশ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এডিএন টেলিকম।
শনিবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন ও কোম্পানির সেক্রেটারি মো. মনির হোসেন, এফসিএস অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার প্রমুখ।
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলজি ক্যাটাগরিতে এডিএন টেলিকম লিমিটেড সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে।
Posted ০৬:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com