|

Advertisement
×

বঙ্গজের  ৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২২৬ বার পঠিত

বঙ্গজের  ৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে এই জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা কোনো ডিভিডেন্ড নেবেন না।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে (ঋণাত্মক) ১৫ পয়সা। আগের অর্থবছেরে ক্যাশ ফ্লো ছিল (ঋণাত্মক) ৩২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ০১ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ২০ টাকা ৯৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ নভেম্বর, বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com