|

Advertisement
×

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৬৫ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

বিদায়ী সপ্তাহে (০৬-০৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- অগ্নী সিস্টেম, খান ব্রাদার্স, বেক্সিমকো, লাভেলো আইস্ক্রিম, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো, বিকন ফার্মা, এনআরবিসি ব্যাংক এবং স্কয়ার ফার্মা।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৬৮ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে অগ্নী সিস্টেমের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৮ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪১ টাকা ২০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ খান ব্রাদার্সের ৮ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৪২ টাকায়।

তৃতীয় সর্বোচ্চ বেক্সিমকোর ৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১১৫ টাকা ৬০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- লাভেলো আইস্ক্রিমের ৬ কোটি ১৭ লাখ টাকা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৫ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ৩ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা, বিকন ফার্মার ২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, এনআরবিসি ব্যাংকের ১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা এবং স্কয়ার ফার্মার ১ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com