|

Advertisement
×

স্পট মার্কেটে লেনদেন করবে ইউনিক হোটেল

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৭৭ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন করবে ইউনিক হোটেল

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৭ অক্টোবর স্পট মার্কেটে লেনদেন করবে শেয়ারবাজারের তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি। রেকর্ড ডেটের কারণে ২০ অক্টোবর কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৪২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ৮৮ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৮৮ টাকা ৫১ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ৬ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ১৩ পয়সা।

ঘোষণাকৃত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com