|

Advertisement
×

‘জেড’ থেকে ফেরার সুযোগ দিচ্ছে বিএসইসি

রবিবার, ২০ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২০৪ বার পঠিত

‘জেড’ থেকে ফেরার সুযোগ দিচ্ছে বিএসইসি

অনুমোদিত ডিভিডেন্ডের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ নিশ্চিত করলেই ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোকে স্থানান্তরিত প্রযোজ্য ক্যাটাগরিতে পরিবর্তনের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২০ অক্টোবর) বিএসইসির ৯২৭তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত যেসব কোম্পানি অনুমোদিত ডিভিডেন্ডের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ নিশ্চিত করেছে সেসব কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরি হতে প্রযোজ্য ক্যাটাগরিতে পরিবর্তনের জন্য স্টক এক্সচেঞ্জসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত গৃহী হয়।

এছাড়াও বিএসইসির আজকের সভায় নিবন্ধিত বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের নামে ‘পিএলসি’ যুক্ত করার জন্য নাম পরিবর্তন জনিত কোন ধরণের ফি আদায় না করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৪৯ অপরাহ্ণ | রবিবার, ২০ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com