|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ইফাদ অটোস

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৩৯ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ইফাদ অটোস

আজ ২৩ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইফাদ অটোসের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৯১ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভিএএমএলবিডির দর বেড়েছে ৩০ পয়সা বা ৬.১২ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৫০ পয়সা বা ৫.৪৩ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে কাট্টলি টেক্সটাইল। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.৮৭ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৪.০৪ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৩.৮৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩.২১ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.০৯ শতাংশ, লাভেলো আইস্ক্রিমের ২.৪৮ শতাংশ এবং ডেসকোর ২.০০ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com