|

Advertisement
×

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৪৮ বার পঠিত

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

আজ ২৩ অক্টোবর সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তুু দুপুর ১২টার পর থেকে সূচকের তীর ধীর গতিতে নিচের দিকে নেমে যায়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৭ শতাংশ বা ৭১.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৯.৭৯ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬২.৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩১.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯২.৭৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, কমেছে ৩০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.০৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১২ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৮০ টি শেয়ার ১ লাখ ২১ হাজার ২৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২১ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২২ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩২ শতাংশ বা ৬৮.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২৪১.৭৭ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৭৪.০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯২৪.৩৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩০৬ টির, কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয় ৩৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭৭.৪৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।

গত কার্যদিবসে ডিএসইতে ১৩ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৬১৫ টি শেয়ার ১ লাখ ১৬ হাজার ২৭৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৫৮ কোটি ২২ লাখ ৪৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৬ কোটি ২৩ লাখ ১১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮২ শতাংশ বা ১২১.০১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ৫০২.২৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২ টির, কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ১২ লাখ ৮০ হাজার ৩৮৩ টাকা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com