|

Advertisement
×

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৫৪ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

বিদায়ী সপ্তাহে (২০-২৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- লাভেলো আইস্ক্রিম, ব্যাংক এশিয়া, বেক্সিমকো, খান ব্রাদার্স, মিডল্যান্ড ব্যাংক, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, ম্যারিকো, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৭১ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে লাভেলো আইস্ক্রিমের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৪ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৩ টাকা ৫০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ ব্যাংক এশিয়ার ১৪ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৮ টাকা ১০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ বেক্সিমকোর ১৩ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১১৫ টাকা ৬০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- খান ব্রাদার্সের ৫ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ২ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ২ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৩৪ লাখ টাকা, ম্যারিকোর ২ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com