|

Advertisement
×

শেয়ারবাজারকে উন্নত করতে কাজ করছে বিশ্বব্যাংক

রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ১৮৪ বার পঠিত

শেয়ারবাজারকে উন্নত করতে কাজ করছে বিশ্বব্যাংক

বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে বিশ্বব্যাংক জে-ক্যাপ মিশন এর আওতায় বিশ্বব্যাংক ও আইএফসি বাংলাদেশে অর্থনৈতিক খাতের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের সিনিয়র ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট জেসোল্ট বেঙ্গো। তিনি বলেন, বাংলাদেশের শেয়ারবাজারকে আরো উন্নত, আধুনিক ও সমৃদ্ধ করতে বিশ্বব্যাংক নানা ধরণের অংশীদারিত্ব ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের শেয়ারবাজারকে এগিয়ে নিতে প্রযুক্তি ও কারিগরি সহায়তার সাথে সাথে মানবসম্পদদের উন্নয়নে তারা কাজ করছে বলে জানান।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বিশ্ব ব্যাংক এবং ইউএস এসইসির যৌথ উদ্যোগে ‘কনফারেন্স অন এনহ্যান্সিং সিকিউরিটিজ রেগুলেশন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান তিনি এ কথা বলেন। রোববার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ ভবনে এই কর্মশালার উদ্বোধন করে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

কর্মশালাটি আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী চলবে। কর্মশালায় বিএসইসি, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করছেন।

কর্মশালায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, আমরা সৌভাগ্যবান যে, ইউএস এসইসি এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় শেয়ারবাজার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে এমন অভিজ্ঞদের দ্বারা এ ধরণের একটি কর্মশালা আয়োজন করতে পেরেছি। এই ধরণের কর্মশালা সমস্ত অংশীজনদের শেয়ারবাজার দায়িত্ব পালনের ক্ষেত্রে এক অপরের দৃষ্টিভঙ্গিগুলোকে আরো ভালোভাবে বুঝতে সহায়তা করবে।

তিনি বলেন, আমরা বিশ্ব ব্যাংক এবং ইউএস এসইসির সাথে সফল দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ও সহযোগিতামূলক কার্যক্রম আয়োজনে বরাবরই আগ্রহী ছিলাম। এ ধরণের অংশীদারিত্ব ও সহযোগিতামূলক কার্যক্রম বিশ্বব্যাংকের সাথে আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করবে। দেশের শেয়ারবাজারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে আগামীতে এ ধরণের আরো অনেক কার্যক্রম পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনোমিক অফিসার জেমস গার্ডিনার বলেন, বাংলাদেশের উন্নয়নে এবং এদেশের অর্থনীতি খাতের প্রয়োজনীয় সংস্কারে সহায়ক ভূমিকা রাখতে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরো বলেন, ৫ আগস্ট পরবর্তী এটিই বাংলাদেশে এ ধরণের প্রথম কার্যক্রম। পরিবর্তনের বাংলাদেশে নতুনদের হাত ধরে ভালো কিছু হোক এমনটাই তারা প্রত্যাশা করেন বলে জানান তিনি।

এসময় বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার ফারজানা লালারুখ ও বিএসইসির কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com