অনলাইন ডেস্ক
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ প্রিন্ট ২৭২ বার পঠিত
আজ ৩০ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মিডল্যান্ড ব্যাংকের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ৭.৯২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিআইএফসির শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৬.০৩ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৪০ পয়সা বা ৩.০৩ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে নিউলাইন ক্লোথিংস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ২.১৮ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১.৬৬ শতাংশ, ডেসকোর ১.৪৩ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১.৪২ শতাংশ, খান ব্রাদার্সের ১.২৫ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ১.১৭ শতাংশ এবং ইসলামী ব্যাংকের ১.১৬ শতাংশ দর কমেছে।
Posted ০৪:২০ অপরাহ্ণ | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com