|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৬০ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

আজ ৩১ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৩ টাকা বা ১৯.২০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি অগ্রণী ওয়ানের দর বেড়েছে ৬০ পয়সা বা ১০.০০ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৯৬ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ৯.৮৮ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৮৩ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯.৮০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬৭ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬৭ শতাংশ, গ্লোবাল হেভিকেমিক্যালের ৯.৫৮ শতাংশ এবং সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৫৬ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com