|

Advertisement
×

সপ্তাহজুড়ে ১৯ খাতে মুনাফায় বিনিয়োগকারীরা

শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ২০১ বার পঠিত

সপ্তাহজুড়ে ১৯ খাতে মুনাফায় বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (০৩ -০৭ নভেম্বর) শেয়ারবাজারের ১৯ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৯ খাতে। এর ফলে এই ১৯ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে খাদ্য ও আনুষঙ্গিক খাতে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ০.০১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে কাগজ ও প্রকাশনা খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ১০.৪০ শতাংশ। ৯.৪০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত। একই সময়ে ৭.৩০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান পাট খাত।

সাপ্তাহিক রিটার্নে অন্য ১৬ খাতের মধ্যে- বস্ত্র খাতে ৪.৬০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৪.৫০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৩.৬০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ৩.৩০ শতাংশ, প্রকৌশল খাতে ৩.০০ শতাংশ, আর্থিক খাতে ২.৬০ শতাংশ, সিমেন্ট খাতে ১.৫০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ১.২০ শতাংশ, চামড়া খাতে ১.২০ শতাংশ, ব্যাংক খাতে ০.৯০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৮০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৮০ শতাংশ, বিবিধ খাতে ০.৬০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৩০ শতাংশ, সিরামিক খাতে ০.০৮ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.০৫ শতাংশ দর বেড়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com