অনলাইন ডেস্ক
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ১৮৫ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিগুলো হলো- ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিমটেক্স, পদ্মা অয়েল এবং ইজেনারেশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য শুন্য দশমিক ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৫ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরে ৭ পয়সা আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৩ টাকা ৬০ পয়সা।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে ১৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ টাকা ৫৯ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৩৫ টাকা ৫৮ পয়সা।
৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩১ টাকা ৫৬ পয়সা।
আগামী ১১ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৮২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৩৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ই-জেনারেশন লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৪৫ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ১২:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com