|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার

সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ২৩০ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার

আজ ০২ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইসিবি শ্যামপুর সুগারের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১০ টাকা ৫০ পয়সা বা ৯.০৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৮.১০ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৭০ পয়সা বা ৭.২১ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে নিউলাইন ক্লোথিংস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিবরা ইনফিউশনের ৬.৩২ শতাংশ, মুন্নু এগ্রোর ৫.৪৮ শতাংশ, জুট স্পিনার্সের ৫.২৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.৩৪ শতাংশ, ডরিন পাওয়ারের ৩.৭৮শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৩.৪৩ শতাংশ এবং নাহি অ্যালুমিনিয়ামের ৩.৪০ শতাংশ দর কমেছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩২ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com