অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ২৩৪ বার পঠিত
আজ ১২ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জুট স্পিনার্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৬ টাকা বা ৬.১৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৪৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যাংকের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ২০ পয়সা বা ৫.২৬ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ১ টাকা ৩০ পয়সা বা ৪.৭৬ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৬ টাকায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪.০৮ শতাংশ, জিলবাংলা সুগারের ৩.৯৩ শতাংশ, দুলামিয়া কটনের ৩.৮৩ শতাংশ, সালভো কেমিক্যালের ৩.৭১ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৩.২৬ শতাংশ, এমএল ডাইংয়ের ৩.২২ শতাংশ এবং নাহি অ্যালুমিনিয়ামের ৩.১৫ শতাংশ দর কমেছে।
Posted ০৪:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন