অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ২০৩ বার পঠিত
৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ২৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছিল শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড ।
কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির প্রস্তাবিত ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের পরিবর্তে ২২ শতাংশ অনুমোদন দিয়েছে।
এর প্রেক্ষিতে কোম্পানিটি বোনাস ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণের জন্য ২২ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে। যা ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে তা অনুমোদিত হবে।
সমাপ্ত ৩০, ২০২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ১৯ পয়সা।
৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৩৪ টাকা ০৩ পয়সা। আগের বছর যা ছিল ১৩২ টাকা ১১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ৫০ পয়সা। যা আগের বছর ছিল নেগেটিভ ২ টাকা ৩৬ পয়সা।
Posted ১২:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন