শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর পতনের শীর্ষে জাহিন স্পিনিং

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ২২৪ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে জাহিন স্পিনিং

বিদায়ী সপ্তাহে (১৫-১৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে জাহিন স্পিনিংয়ের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১১.৯৪ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৬ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ২০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচআর টেক্সটাইলের শেয়ার দর কমেছে ১০.৯৫ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩৪ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩০ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা ২০ পয়সা।

৮.৭৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিউলাইন ক্লোথিংস।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৮ টাকা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৭ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৭০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা মেট্রোলিয়ামের ৮.২৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৬.৯৭ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৬.৯৪ শতাংশ, আরামিট সিমেন্টের ৬.৪০ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজে ৬.২৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকসের ৫.৮২ শতাংশ এবং আমরা টেকনোলোজিসের ৫.৮২ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
×

Posted ০৬:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com