|

Advertisement
×

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৪৯ কোটি টাকার বেশি লেনদেন

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ২৫২ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

বিদায়ী সপ্তাহে (১৫-১৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ফাইন ফুডস, বিকন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, রিলায়েন্স ওয়ান এবং আলহাজ টেক্সটাইল।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৪৯ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৬ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫৯ টাকা ৬০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৯৭ টাকা ৮০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ৫ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২১৯ টাকা ৫০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- বিকন ফার্মার ৪ কোটি ৫৯ লাখ ৮০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ২ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ১২ লাখ ১০ হাজার টাকা, আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ২ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা এবং আলহাজ টেক্সটাইলের ২ কোটি ৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com