|

Advertisement
×

৪ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন শুরু

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ২২১ বার পঠিত

৪ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন শুরু

রেকর্ড ডেটের পর আগামীকাল ৪ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন শুরু হবে। প্রতিষ্ঠানগুলো হলো- জুট স্পিনার্স, মুন্নু এগ্রো, ইফাদ অটোস এবং বেক্সিমকো সুসুক বন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড : কোম্পানিটির ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জুট স্পিনার্স : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৪ টাকা ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৮৩ টাকা ৭৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় হয়েছে ৫৮৭ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি দায় ছিল ৫২২ টাকা ১৯ পয়সা।

মুন্নু এগ্রোর ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২২ শতাংশ বোনাস ডিভিডেন্ড প্রদানের ঘোষণা দিয়েছিল। পরবর্তীতে যা বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হয়।

ইফাদ অটোস : কোম্পানিটির ঘোষিত ১ শতাংশ স্টক ডিভিডেন্ডের সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডিভিডেন্ডে অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

বেক্সিমকো গ্রিন সুকুক আল-ইস্তানা বন্ড : প্রতিষ্ঠানটি
তৃতীয় বছরের ২য় অর্ধবার্ষিকী (২৩ জুন ২০২৪-২২ ডিসেম্বর ২০২৪) সময়ের জন্য বিনিয়োগকারীদের জন্য ৪.৫৫ শতাংশ হারে রিটার্ন (মুনাফা) ঘোষণা করেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:১৫ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com