|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ২৮৫ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (২৩-২৭ ফেব্রুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৮ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০২ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৯৪ টাকা ২০ পয়সায়।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণ ফোনের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.২৭ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩২৮ টাকা ২০ পয়সায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- শাইনপুকুর সিরামিকস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৩ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০৬ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৭ টাকা ৭০ পয়সায়।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং ফুডের ৫১ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৫১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা, অগ্নী সিস্টেমসের ৫১ কোটি ৪৩ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৪৪ কোটি ৮১ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ৩৮ কোটি ৮৫ লাখ টাকা, রবি আজিয়েটার ৩৮ কোটি ১৩ লাখ টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ৩৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১১ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com