সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ফাইন্যান্স কোম্পানির কর্মীদের ২৩ মার্চ বেতন দেওয়ার নির্দেশ

শনিবার, ২২ মার্চ ২০২৫   প্রিন্ট   ৪৪৫ বার পঠিত

ফাইন্যান্স কোম্পানির কর্মীদের ২৩ মার্চ বেতন দেওয়ার নির্দেশ

ঈদ সামনে রেখে আগামী ২৩ মার্চের মধ্যে ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২০ মার্চ) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হয়েছে।

সার্কুলারে বলা হয়, সরকারি পঞ্জিকা-২০২৫ অনুযায়ী, ৩১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ কারণে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারদের মার্চ মাসের বেতন-ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের অবসর ভাতা ২৩ মার্চ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হলো। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১২ (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

Facebook Comments Box

Posted ০৩:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২২ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com