|

Advertisement
×

ধারাবাহিক দরপতনেও লেনদেন বেড়েছে

সোমবার, ২১ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ২৫৫ বার পঠিত

ধারাবাহিক দরপতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: গত কার্যদিবসের ধারাবাহিকতায় আজও ২১ এপ্রিল’২৫ সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তু বেলা সাড়ে ১১টার পর সূচকের একটানা পতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। দিনশেষে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২১ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৮ শতাংশ বা ২৯.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪.৮৫ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২৬.৫১ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৬৩.৩৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩ টির, কমেছে ২৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৪ কোটি ৪০ লাখ ২৮ হাজার ৩২৮ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ৮৫৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৪ লাখ ৬৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ২২.৯৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৭৪.৩৭ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৩৫.৩৯ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ২.৮৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৭২.৫০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১০১ টির, কমেছিল ২৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৫.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ১১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৬০৬ টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ৯২৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৪ শতাংশ বা ৬২.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ১৩৫.২৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭ টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ২ হাজার ৬২৮ টাকা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০৩ অপরাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com