|

Advertisement
×

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

বুধবার, ২১ মে ২০২৫   প্রিন্ট   ২৩৭ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: আজ ২১ মে’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ কোম্পানির মোট ২২ কোটি ০৮ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, সোস্যাল ইসলামী ব্যাংক, ফাইন ফুডস, গ্রামীনফোন এবং ডিবিএইচ ফাইন্যান্স। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন। এদিন কোম্পানিটির ৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোস্যাল ইসলামী ব্যাংক ৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- গ্রামীনফোন ১ কোটি ৬২ লাখ এবং ডিবিএইচ ফাইন্যান্স ১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৩০ অপরাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com