নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ প্রিন্ট ২২১ বার পঠিত
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক একটি কর্মশালা ও সেমিনার মঙ্গলবার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সহ গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ।
বিচারপতি আব্দুল হাকিম বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে দায়িত্বশীলতা ও সত্যনিষ্ঠতা অপরিহার্য।” তিনি আইনের ধারা ব্যাবহার এর মাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ করে বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশ করার আহবান জানান। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা অপসাংবাদিকতার ক্ষতিকর প্রভাব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপায় নিয়ে মতবিনিময় করেন। সাংবাদিকদের নানা প্রশ্নত্তোরের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
Posted ০৮:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com