Ad
x

গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বত্ত্বনিষ্ঠ সংবাদ পরিবেশনা নিশ্চিতকরণে প্রেস কাউন্সিলের কর্মশালা

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   প্রিন্ট   ২৬৯ বার পঠিত

গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বত্ত্বনিষ্ঠ সংবাদ পরিবেশনা নিশ্চিতকরণে প্রেস কাউন্সিলের কর্মশালা

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও সুষ্ঠু সংবাদ পরিবেশ” শীর্ষক এক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে মঙ্গলবার ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম। তিনি বলেন, “নিজের অধিকার সম্পর্কে নিজেকে সচেতন হতে হবে। সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্ব এবং আইন-কানুন সম্পর্কে সঠিক ধারণা থাকা আবশ্যক।” তিনি আরও বলেন, অপ-সাংবাদিকতা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের পেশাগত সততা ও দায়িত্ববোধের কোনো বিকল্প নেই।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর। তিনি বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হলো প্রকৃত সাংবাদিকতার মূল ভিত্তি। অপ-সাংবাদিকতা রোধে প্রতিটি সাংবাদিককে সতর্ক থাকতে হবে।” সাংবাদিকদের উচিত পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সততা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং জনস্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া।

কর্মশালায় গণমাধ্যমের দায়িত্বশীলতা, সাংবাদিকতার নৈতিকতা, অপসাংবাদিকতার কুফল এবং সঠিক সংবাদ পরিবেশ বজায় রাখার উপায় নিয়ে বিশদ আলোচনা হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি।

 

Facebook Comments Box

Posted ০৮:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com