|

Advertisement
×

মধ্যপ্রাচ্যের ৪ দেশে বিমান চলাচল স্বাভাবিক

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   প্রিন্ট   ৩৫১ বার পঠিত

মধ্যপ্রাচ্যের ৪ দেশে বিমান চলাচল স্বাভাবিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ যুদ্ধের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। ফলে এসব দেশের ওপর দিয়ে যাতায়াতকারী এবং ঢাকা রুটের স্থগিত ফ্লাইটগুলো পুনরায় চালু হয়েছে। আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।ঢাকার খাবার

বিবৃতিতে বলা হয়, চলমান বৈশ্বিক উত্তেজনার কারণে ২৩ জুন কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছিল। তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৪ জুন বাংলাদেশ সময় রাত ৩টার পর থেকে ওই দেশগুলো পুনরায় আকাশসীমা উন্মুক্ত করেছে। বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকায় বিমানের একটি ফ্লাইট ওমানের মাস্কাটে জরুরি অবতরণ করে। পরবর্তীতে মাস্কাট থেকে জ্বালানি নিয়ে সেটি ঢাকায় ফিরে আসবে।আরও জানানো হয়, ঢাকা থেকে দোহা হয়ে সৌদি আরবের জেদ্দাগামী একটি ফ্লাইট সরাসরি জেদ্দায় অবতরণ করবে, ফ্লাইট শিডিউলে এসেছে কিছু পরিবর্তন।ঢাকার খাবার

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ও অন্যান্য তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

এই পরিস্থিতিতে ফ্লাইট চলাচলের বিষয়ে যাত্রীদের সচেতনতা ও প্রস্তুতির ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com